About Me

My photo
JATRABARI , Dhaka, Bangladesh
I'm different, Damn your opinion. I have a passion for perfection, I like to challenge myself, and I appreciate diversity. I'm committed to personal aesthetics, excel in finding problems and solutions, and have a driving force to create. I have boundless imagination and an open mind. Disclaimer : I am a real person. I struggle, and I sparkle. I'm no longer afraid to say what makes Me angry, sad,or what I think is unfair. I'm not scared to admit that at time I feel worthless, lost or not enough. I'm also not hiding from love, beauty, aliveness, blessings or abundance anymore. I will not edit the sad,angry for f*cked up part of my story, or the holy magnitude of my triumphs to make anyone comfortable. I'm a real person. I struggle and I sparkled. Warning: Don't Believe All The Rumors You Hear About Me, because The Truth Is Much Worse! I'm not perfect. Never have been & never will be...

Friday, April 3, 2015

কেমন জীবন চাও

 কেমন চাও জীবনটা?
দুমুঠো ভাত আর একটু কাপড়
আরেকটু মাথা গুঁজার স্থান,
ভালোবাসা আর সম্মান।
ঠুনকো, ভনিতাময় বা মিথ্যা নয়।
এতটুকুই দেবো,
কী???? নিতে রাজি?
সাথে পাবে শান্তি, একদম ফ্রি।
অথবা প্রাসাদ, গাড়ি, নারী
আর খাবার রকমারি,
পোশাক বাহারি ঢঙের,
মনকাড়া রঙের, নতুন প্রতিক্ষন।
কুর্নিশে কুর্নিশে ক্লান্ত সবে,
মহামতির তরে জান যতক্ষন রবে।
চাকর, নওকর, পাইক, পেয়াদা
আরও কত কী!!!!
কী সুখ! কী সুখ! মরি মরি!
তবে কিন্তু এমন আছে ভুড়ি ভুড়ি,
সেখানেই শুরু যেথা শেষ তোমারি।
আর পাবে ফ্রি,
কিছু হিংসুক আর ষড়যন্ত্রকারী,
আর এসব সুখ,
হারাবার ভয় ও অশান্তি।

I Want to know what really makes us happy? Try tracking it!

Some of us waste our time waiting for people to live up to our expectations. We are so concerned about what others are doing that we don't do anything ourselves.“There is nothing outside of yourself that can ever enable you to get better,stronger,richer,quicker, or smarter. Everything is within. Everything exists. Seek nothing outside of yourself.”In life there is always the other side to whatever you experience.
When ever we come across a challenge or puzzling situation, look at the other side, you will be surprised to see an easy way to tackle the problem………Everything happens for a reason. May be you don’t see the reason right now, but when it is finally revealed…. it will blow you away.End is Not the End, in fact E.N.D Is "Effort Never Dies" & If you get NO as an Answer, Then Remember NO Is, "Next Opportunity"....If you look at what you have in life, you'll always have more. If you look at what you don't have in life, you'll never have enough.My definition of poor are those who need too much. Because those who need too much are never satisfied.Never force anything.. Just let it be. If it's meant to be, it will be.When I quit and let it go,don't think that I'm weak to hold it on. I'm strong enough to let it GO."I am strong because I've been weak. I am fearless because I've been afraid. I am wise because I've been foolish."Listen, Live, Love, Laugh Who knows Tomorrow may not be...
Start with Bismillah. End with Alhamdulillah. Appreciate with Subhan'Allah. Hope with Insha'Allah. And life will be blessed by Allah. Ameen

আমি সব সময় এমন মুখ গোমড়া করে রাখি ক্যানো?! আমার চেহারাই এমন।


পরিবারের বাতি ছেলে, মা চেয়ে থাকে ছেলের উপার্জন কবে খাবে। বাবা আশা করে কবে তার ছেলে সংসারের হাল ধরবে বা অন্তত হালের কিছু অংশ ধরবে। আর বড় ছেলে হলে তো কথাই নেই। বাবার অবর্তমানে সেই সে অবস্থানে চলে আসে তা সেই ছেলের বয়স ১৫ হোক কি ২৫ ই হোক। সব দায়িত্ব এক প্রকার তার। এতে ওই ছেলেটির মানসিক অবস্থা কোথায় গিয়ে ঠেকে তা কেউ খোঁজ নেয়না।একটা সমস্যা যা আমাদের সমাজে পুরুষদের প্রতিনিয়ত সম্মুখীন হতে হয় তা হল "টাকা কামানোর" চিন্তা। ব্যাপারটা যদি শুধু নিজের পায়ে দাঁড়ানোর মত মহৎ উদ্দেশ্য হত তাহলেও হত, কিন্তু তা না। সমাজের এই রীতির কারনে একটা ছেলেকে কী পরিমাণ মানসিক যন্ত্রনার মধ্যে দিয়ে যেতে হয় তা কেউ ভাবে বলে আমার মনে হয় না। একটা মেয়ের জন্যে টাকা উপার্জন নিয়ে যত কথা শুনতে হয় তার চেয়ে কয়েক হাজার গুন বেশি শুনতে হয় একটা ছেলেকে। বিশাল একটা সংস্কারের বোঝা একটা ছেলেকে কৈশর থেকেই পার হতে হয়। এই চিত্র ধনী গরীব সব পরিবারে মোটামুটি একই।এতো গেল পরিবারের কথা, নিকটআত্মীয়, পাড়া প্রতিবেশির মানুষজনতো আছেই।"ওমা আপনার ছেলে এখনও চাকরি পায়নি?","ও পেয়েছে? কত কামায়??"
"মাত্র!!! এই কামাই এ চলে!!","বিয়ে শাদি দিবেন না!! সংসার চলবে কীভাবে!!",এসব কথা তো শুনতেই হয়।প্রেমের বাজারের কথা নাই বলি। ফাস্ট ফুডের দোকানে না বসতে পারলে আর দামী গিফট দিতে না পারলে কয়জন মেয়ে আছে ওই ছেলের সাথে প্রেম করবে তা জানা আছে।স্বপ্ন দেখার পর ভাঙ্গলে কষ্ট হয়, স্বপ্ন দেখার অধিকারও যদি না থাকে তবে কেমন লাগে?কষ্ট পেয়ে হাত পা ছড়িয়ে বসে থাকার সময়ও তো নেই। ছুটতে হচ্ছে, টাকা কামানোর মেশিন হয়ে, আরও টাকা চাই। নাহলে সমাজে মান সম্মান প্রতিপত্তি কীভাবে আসবে? একারনেই পি এইচ ডি করা শিক্ষকের চেয়ে ম্যাট্রিক পাস করা কোটিপতির সম্মান এই সমাজে বেশি। অল্প বয়সে এই কষ্ট গুলো পেতে পেতে এক সময় এই ছেলে গুলো বয়স হলে একেকজন পাষণ্ড হয়ে ওঠে। কেন হয় তার খোঁজ কয়জন রাখে?লেখাটা অনেক বড় হয়ে গেল। আমার ধারনা ভুলও হতে পারে। হঠাৎ মনে হল বিষয়টা তাই সবার সাথে বললাম। পারলে একটু ভেবে দেখবেন।

FACEBOOK Status Desection



কেউ যদি প্রশ্ন করে, ফেসবুকের সবচেয়ে মজার টপিক্‌স বা ফিচার কোনটা? কে কী উত্তর দেবেন জানি না। আমার নিজের উত্তর হবে- একেকজনের বাহারি সব স্ট্যাটাস। কোনোটা মজার, কোনোটা দুঃখের, কোনোটা রাগ কিংবা অভিমানে ভরা, মানে ফেসবুকের অন্য আর সব ফিচারের মধ্যে এর মত বৈচিত্র্য আর কোনোটায় আছে কিনা সন্দেহ। কিছু স্ট্যাটাস তো বোঝাই যায় না যে আসলে কী বলতে চাইতেছে? আবার কোনোটা খোলাখুলি বোঝাই যায় ওইটা লোক দেখানো কিংবা ভাব মারার জন্য লিখছে। সারাদিন কাজ কাম খুঁইজা না পায়া, এই মজার জিনিসটা নিয়াই গবেষণা শুরু করছিলাম। ক্যামন হয়, যদি সেই অদ্ভুত স্ট্যাটাসগুলোর আসল মিনিংগুলো জানতে পারি? আসুন চুলচেরা HardCore বিশ্লেষণে নামি…

স্ট্যাটাস দুঃখজনকঃ

১. আর ভাল্লাগেনা >>(তার যে কী ভাল্লাগে না, সেইটা হাজার গুতায়াও বাইর করতে পারবেন না)

২. মন ভালো নাই >>(মানে, আমারে সবাই আইসা অহন জিগাও, ক্যান মন ভালো নাই)

৩. মানুষ এমন ক্যানো? >>(মানে, মানুষ ক্যামন সে ছাড়া আর কেউ জানে না)

৪. চারপাশের সবাই এত্ত স্বার্থপর ক্যানো? >>(মানে, আমি একাই ধোয়া তুলসী পাতা, বাকি সবাই ভন্ড)

৫. মানুষ চেনা বড় দায় >>(মানে, উনি এই মাত্র এইডা টের পাইলেন)

৬. আমার মনটা কেউ বুঝলো না, সবাই শুধু ভুলই বুঝে গেলো। >>(মানে, তেনার মন বুঝতে হইলে পুনরায় জন্ম লইয়া আসুন)

৭. মনের মত কাউকে পেলাম না। >>(মানে, তারে আসলে কেউ বেইল-ই দেয় না, তিনি বেল-Less)

স্ট্যাটাস হতাশজনকঃ

১. কী স্ট্যাটাস দিমু আর খুঁইজা পাই না। >>(মানে, তিনি একটা গবেট, কত স্ট্যাটাস দেখাইতেছি, তবু খুঁইজাই পায় না!! অথবা তিনি তার স্ট্যাটাসে কিছু কমেন্ট আশা করছেন)

২. ফেসবুক আর ভাল্লাগে না… >>(মানে, তিনি এখন নতুন কিছুর মোহে পড়েছেন, মোহ কাইট্টা যাক, ইঁদুর নিজ গর্তে ফিরবেই)

৩. কী আছে কপালে আল্লায় জানে। >>(মানে, কপালে কিচ্ছুই নাই, থাকার কথাও না, চুল শুরুই হয় কপালের পর থেইক্যা)

৪. মেডিকেলে ক্যান যে আসছিলাম!! >>(মানে, তিনি ভাব লইতেছেন যে তিনি অনেক কঠিন একটা সাবজেক্টে অধ্যয়ন করিতেছেন, কত্ত ব্রিলিয়ান্ট!)

৫. দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম, আজো মনের মানুষ পেলাম না। >>(মানে তিনি বুঝাইতেছেন, তার রিলেশনশীপ স্ট্যাটাস অহনো Single, So…..)

স্ট্যাটাস লোক দেখাইন্যা/ভাব মারাইন্যাঃ

১. উফফ্‌ মাসে ৫ বার করে P6 নিতে হয়, ক্যান যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়! >>(মানে, তিনি বিরাট এক ইন্টারনেট ব্যবহারকারী, তার মত বস্‌ পাবলিক দুনিয়ায় সেকেন্ড আরেকটা নাই)

২. ফেসবুকে মানুষ যে কী মজা পায়, বুঝি না। >>(মানে তিনি ছাড়া বাকি সবাই একেকটা উজবুক। তার লেভেলের “সেন্স অব হিউমার”-ওয়ালা পাবলিক পৃথিবীতে নিজে একটাই।)

৩. সারাদিন রাত ফেসবুকে বইসা পোলাপাইনগুলা যে কী করে!! >>(মানে, উনি ছাড়া আর কারো ফেসবুকে আসার অধিকার-ই নাই)

৪. উফফ্‌ কাল রাতে সারারাত নেট-এ ছিলাম, খুব টায়ার্ড লাগছে >>(মানে, উনি অনলাইনে বিরাট পপুলার)

৫. ইংলিশ মুভি বাদ দিয়ে পোলাপাইন হিন্দি ছবি দেখে কী যে মজা পায়!! সব খ্যাত… >>(মানে, তিনি বহুত উচ্চবিত্ত সম্ভ্রান্ত পরিবারের, আর বাকি সবাই নর্দমা থেইকা উইঠা আইছে)

৬. কাল কক্সবাজার থেকে আসলাম, পরশু পাহাড়পুর যাবো, আর পরের মাসে দেখি তেতুলিয়া থেকে ঘুরে আসা যায় নাকি। >>( মানে, আমি বিরাট ভ্রমণপ্রিয় মানুষ, টাকা পয়সা ব্যাপার না, তেজপাতা।)

৭. একটা ছোট্ট হাতির বাচ্চা কিনবো, কোথায় পাওয়া যাবে, কেউ ইনফর্মেশন দিন। >>(মানে, আমি ব্যাপক সৌখিন ধাঁচের, টাকা পয়সা হাতের ময়লা)

৮. KFC টা আর আগের মত নাই, বসুন্ধরার ফাস্টফুডগুলোতেও আর ভাল্লাগে না, Pizza Hut-এ যেতে যেতে বোরিং হয়ে গেছে। কোথায় গিয়ে যে একটু শান্তি পাবো?? >>(মানে, তিনি অঢেল টাকা-পয়সার মালিক, অসম্ভব রকমের বিলাসী, আর কটঠিন ইশ্মার্ট এবং আপডেটেড। এবং তাঁর gf-ও শীরাআআআম)

স্ট্যাটাস ভং মারাইন্যাঃ

১. হায় হায়, কাল ওয়ার্ড ফাইনাল, কিচ্ছু পড়ি নাই, আমার কী হবে? (মানে, আমি সাধারণত, না পড়েই পরীক্ষা দিয়ে থাকি, এবং পাশও করি, কত্ত ব্রিলয়ান্ট?)

২. সারাটাদিন ঘুরে বেড়াই, আড্ডা মারি, মুভি দেখি, পড়াশুনা করি না, করবোও না। পরীক্ষায় যে কিভাবে পাস করে যাই, আসলে আমারে পাস করানোই উচিৎ না। (মানে, আমি একখান বস্‌ পাবলিক)

৩. বন্ধুই জীবন, বন্ধুই সব। I just cant Live without friends. >>(মানে বন্ধুর সংজ্ঞা শুধু আমিই জানি)

৪. কিছু পোলাপাইনের মন-মানসিকতা এত্ত খারাপ, ছিইই… I just Hate those… >>(মানে আমার মানসিকতা বহুত উঁচু লেভেলের, কারো সাথে খাপ-ই খায় না)

৫. এতো চেষ্টা করি সকালের ক্লাস করবো, ঘুমের জন্য কিচ্ছু হয়না। উফফ ক্যান যে এতো ঘুম আমার!! >>(মানে, উনি বাসার আদরের লাডলা, আলালের দুলাল, তারে আদর কইরা কেউ কিচ্ছু বলে না)

৬. কিছু ছেলে আছে, রাস্তায় মেয়ে দেখলেই তাদের দিকে ফ্যালফ্যাল কর

Thursday, April 2, 2015

‘She is riding shotgun.’

মেয়েটা কি জানে ‘রাইডিং শটগান’ কথাটার মানে? চালকের পাশের আসনে বসাটাই রাইডিং শটগান। কিন্তু কেন? ১৮০০ শতকের শেষের দিকের স্টেজকোচ আমলের এক্সপ্রেস মেসেঞ্জাররা চালকের পাশে একটি শটগান বা রাইফেল হাতে নিয়ে বসতেন যাতে মূল্যবান পণ্য কিংবা মূদ্রাবাহী কোচের উপর ডাকাতের হামলা রুখে দেয়া যায়। এই কথ্য শব্দটি পরবর্তীতে ১৯০০ শতকের শুরুর দিকে ওয়েস্টার্ণ চলচিত্রের মাধ্যমে বিস্তার লাভ করে। এই কথাগুলো না জানলেই বা কি ক্ষতি ছিল? অপ্রয়োজনীয় তথ্য জানা নিয়েও কম দুর্ভোগ পোহাতে হয়নি জীবনে। সরলীকরণ করলে দাঁড়ায়ঃ আঁতেল।

usual suspect.


গত কিছুদিন আগে স্বল্প শিক্ষিত মানুষ রুপী এক ইন্ডিয়ান গাভী ( গাভী হলেও উনি পুরুষ!!) ফেসবুকে আমার কিছু লেখার জন্য আমাকে গালি দিয়ে ধুয়ে দিলো। গালি গুলা এতো বীভৎস যে কোন রিক্সাআলাকে পড়ে শোনালে পরদিন থেকে উনি লজ্জায় রিক্সা চালানো ছেড়ে দিবেন এমন অবস্থা!! সেই অমায়িক গালি আমি আশীর্বাদ হিসাবে হাসি মুখে গ্রহন করে রিপ্লাই দিলাম-
 “ দাদাভাই"। আপনার পাঠানো অসাধারণ গালি গুলো আমি একটু আগে হাসি মুখে রিসিভ করেছি। এতো যত্নে আমার চৌদ্দ গুষ্টি উদ্ধার কোরে গালি দেওয়ার জন্য আপনাকে ব্যাপক ধন্যবাদ। আশা করি অদুর ভবিষ্যতেও আপনি এরকম অতি উচ্চমানের শিল্প সাহিত্যে অলঙ্কৃত, প্রাণ প্রাচুর্যে ভরপুর চটকদার মাথা নষ্ট করা রগরগে গালি দিয়ে আমাকে অনুপ্রানিত করবেন। ধন্যবাদ। স্রষ্টা আপনার সহায় হোক! ’ আমার রিপ্লাই দেখে ভদ্রলোক হয়তো আকাশ থেকে পড়লেন, হয়তো পাঁজরের দুই তিনটা হাড়ও ভাঙ্গল। কিন্তু তার রাগ কিছুতেই কমলো না। এবার তিনি বীর পুরুষের মত আমার কল্পিত বউকে বিচিত্র আধিভৌতিক গালি দিয়ে আমাকে আহত করার চেষ্টা করলেন। গালি গুলো নিতান্তই কুরুচিপূর্ণ এবং ভদ্র সমাজে উপস্থাপনের অযোগ্য বিধায় স্ক্রিন শট প্রকাশ করছি না!! যাই হোক- আমি গালির সৌন্দর্যে অভিভুত হয়ে রিপ্লাই দিলাম- ‘ভাই, আপনি চমৎকার গালি দেন। আমি এখন একটু বেস্ত। আপনি আপনার জানা সব জঘন্য গালিগুলো দয়া করে আমাকে ইনবক্স করবেন। আমি অবসর সময় বের করে পড়ে নিবো। ভালো থাকবেন। শরীরের যত্ন নিতে ভুলবেন না।’ ভদ্রলোক বজ্রাহত হলেন। এইরকম বিশ্রী গালি কেউ হাসি মুখে মেনে নিতে পারে এই ভেবেই হয়তো তার শ্বাস কষ্ট হচ্ছিলো। একটু পর আমি নিজেই নক দিলাম- ‘ভাই!! এই হচ্ছে আমার নাম্বার। আপনি মিস কল দিলেই হবে। আমার মন খারাপ থাকলে আমি আপনাকে কল দিয়ে গালি শুনবো। যিনি এতো সুন্দর গালি আরেকজন মানুষের ইনবক্সে পোস্ট করতে পারে, আমার ধারনা তার গালির গলাও নিশ্চয়ই বসন্তের কোকিলের মত সুমিষ্ট এবং সুর ঝঙ্কারময়। আপনার জন্য অনেক শুভ কামনা রইলো।খালাম্মাকে আমার সালাম  জানাবেন। She must be proud এতো রুচিসম্পন্ন একজন বীর সন্তান জন্ম দেওয়ার জন্য যিনি অপরিচিত মানুষের ইনবক্সে গালি দিয়ে বীরত্ব জাহির করে!! এর পর আর কোন উত্তর নেই। সেদিন সকালে মেঘলা আকাশ, রুমের লেজ গুটিয়ে  বসে আছি। হুট করে দেখলাম- ইন্ডিয়ান সেই গাভীর ম্যাসেজ- ‘ সরি ভাই। আমার ভুল হয়ে গেছে। যদি সম্ভব হয় আমাকে মাফ করবেন। আপনিও ভালো থাকবেন।

guilty pleasure.


 আমি ছেলেবেলা থেকেই ব্যজারমুখো।
যার ‘মরিবার হল সাধ…’!

সবার কাছ থেকে একরকম বিচ্ছিন্ন, স্বেচ্ছা নির্বাসনে, পরিবার, আত্তীয়, বন্ধু  থেকে দূরে প্রায় বনবাস। হতাশায় আচ্ছন্ন বেদনার জীবন। এই আত্মবিনাশী পথে কখন কিভাবে যাত্রা তা হয়তো কারো কোনদিনই জানা যাবে না। হয়তো অনেক মানুষের ভিতরেই সম্পূর্ন বিপরীত দুটি ভাব খেলা করে। একটি বেঁচে থাকার প্রবল আকুতি- জীবন তৃষ্ণা। অপরটি আত্মবিনাশী, জেনে বুঝেও মানুষ এমন করে যা আসলে ক্ষতিকর।
প্রত্যেকটা মানুষের ভেতর একটা রাক্ষস থাকে। বেশির ভাগ মানুষ সেই রাক্ষসটাকে নিয়েই পাড়া মহল্লায় কিংবা চায়ের কাপে ঝড় তুলে। আমি ভিতু মানুষ, তাই মানুষের ভেতরকার শিশুটাকে আমি খুঁজে বেড়াই। কোন এক মন খারাপ করা অলস সকালে শিশুটাকে খাঁচা ছেড়ে বেড়িয়ে আসতে দেখলে ভালো লাগে। খুব...

আমি চিরাচরিত ভঙ্গিতে খোলা আকাশের নিচে পা ছড়িয়ে হাওয়া খেতে বসলাম। আকাশে মেঘ জমে ক্রমশ অন্ধকার হয়ে যাচ্ছে। কোন এক প্রলয়ঙ্কারি ঝড় এসে সব কিছু উড়িয়ে নিবে বোধ হয়। যাক! কিছু সৃতি ঝড়ে ভেসে যাক......

WARNING:Don't Believe All The Rumors You Hear About Me,Coz The Truth Is Much Worse..

আলোকিত পরিবার

কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত বছরের শেষ আলোচনা সভায় আলোচ্যসূচী ছিলো, "আলোকিত পরিবার" সেখানে বলা হয়, বাবা মা দের সবচেয়ে বড় ভুল এটাই...