About Me

My photo
JATRABARI , Dhaka, Bangladesh
I'm different, Damn your opinion. I have a passion for perfection, I like to challenge myself, and I appreciate diversity. I'm committed to personal aesthetics, excel in finding problems and solutions, and have a driving force to create. I have boundless imagination and an open mind. Disclaimer : I am a real person. I struggle, and I sparkle. I'm no longer afraid to say what makes Me angry, sad,or what I think is unfair. I'm not scared to admit that at time I feel worthless, lost or not enough. I'm also not hiding from love, beauty, aliveness, blessings or abundance anymore. I will not edit the sad,angry for f*cked up part of my story, or the holy magnitude of my triumphs to make anyone comfortable. I'm a real person. I struggle and I sparkled. Warning: Don't Believe All The Rumors You Hear About Me, because The Truth Is Much Worse! I'm not perfect. Never have been & never will be...

Friday, May 29, 2015

শুক্রবার


শুক্রবার দিনটাই আলাদা। যাকে বলা যেতে পারে সাদামাটা একটা ওভারের টানা পাঁচ বল অফ স্পিনের শেষে হঠাৎ এক আশ্চর্য গুগলি। কিংবা মাঝমাঠ থেকে রঙধনুর মত বাঁক নিয়ে জালে জড়ানো ফ্রি-কিক। বিগত রাতের অ্যাকশন ম্যুভির রেশ মেখে সকাল দশটা অবধি শান্তির ঘুম। আবার কখনও নিরিবিলি বারান্দায় দাঁড়িয়ে ব্যস্ততাহীন সকাল হতে দেখা।
সপ্তাহের সব ধুলো ঝেড়ে আরামের এক গোসল। শ্যাম্পু করা ঝরঝরে চুল।দুপুরে অন্যদিনের চেয়ে একটু ভালো খাবার। সাথে অমাবস্যার চাঁদের মত জুটে যাওয়া দুপুরের বিখ্যাত ভাত ঘুম। কারো জন্য পাড়ার মাঠে দুই লিটার কোকের বাজিতে ষোল ওভারের মরণপণ ক্রিকেট ম্যাচ।
শুক্রবার মানেই ব্যস্ত নগরীর দূষিত ফুসফুসে এক পশলা বিশুদ্ধ অক্সিজেন। শুক্রবার মানেই আরও সাতটি দিন অর্থপূর্ণ বেঁচে থাকার প্রেরণা। নাগরিক জীবনের ধূসর ক্যানভাসে ছোপ ছোপ জলরঙ। আর আপনমনে সেই রঙে ছবি আঁকার সীমাবদ্ধ অথচ দুর্লভ স্বাধীনতা।

Saturday, May 23, 2015

Careful what You wish For

এক ব্যক্তি 👦খুব সুন্দর একটি কলম✒ দিয়ে কিছু লিখছিল📝। দূর থেকে গাছে বসে তা লক্ষ করছিল একটি বানর🙉 । বানরের 🙊মনে ইচ্ছা জাগলো যে সেও লোকটির মতো লিখবে😞। যেই ভাবা সেই কাজ😲। লোকটার🙏 হাত থেকে কলমটি ছো মেরে নিয়ে গেলো বানর🐵। তারপর সে ছুটে চলেছে এক ডাল থেকে আরেক ডালে🌳। কলম হাতে পেয়ে বানরের তো আর তর সইছেনা🐲। সে ভাবল কোন নির্জন এক স্থানে যেয়ে লেখা উচিৎ।📃 খানিকবাদে এমন একটা জায়গাও পেয়ে গেল বানর। কিন্তু লিখতে যেয়েই বিপত্তি বাধল! 📄কিসে লিখবে সে? বড্ড ঝামেলা তো! বানরের মনে পড়ল সাদা রঙের কিছু একটা জিনিষের উপর লোকটি লিখছিল📋। বানরটি ভাবল ওই জিনিষটাও নিয়ে আসতে হবে😃। আবারও বানর চলছে। 🐾এক ডাল থেকে আরেক ডালে।🌿 গন্তব্যস্থলে পৌছে তো বানর মহা খুশী!😆 সে দেখলো লোকটি সাদা ওই বস্তুটি ফেলে চলে গেছে! 👣এবার খাতা নিয়ে আবারও ফিরে চলল সে।🙉 এবার বানরের কাছে খাতা-কলম📖✒ দুটোই আছে! এবার আর তাকে পায় কে! 🎃দেরী না করে বানর এক পুকুর পাড়ে🌊 বসে লেখা শুরু করলো📝। কিন্তু এ কী!🙈 কিছুতেই যে কালি বের হচ্ছেনা!👅 আসলে হয়েছে কি বোকা বানর উল্টো👎 করে কলম ধরে লিখছে। কিন্তু বানর 🐒তো আর তা বুঝতে পারছে না😀। সে কলম উল্টো করেই ঝাঁকাতে লাগলো😂। একসময় কালি বের হয়ে বানরের গায়ে এসে লাগলো😱। এতো ভারী জ্বালা😲! রাগের চোটে বানর খাতা কলম নদীতে🌊 ছুড়ে ফেলে দিলো। 😭
মুল কথা: 🙋ব্যবহার না জানলে কোন বস্তু থাকার চাইতে না ✋থাকাই শ্রেয়।📱💻📲🎴🀄🐸💡🆔

Friday, May 22, 2015

confessed Madness



এখন তো Post  দিতেও ভয় হয়!!! পাছে লোকে বলে বসে ১৭৫৭ সালের ২৫ নভেম্বার রোজ শনিবার দিবাগত ১২ টা ৫৫ মিনিটে আপনি যে লেখাটি Post কোরেছিলেন তাতে আমুকের পিত্তি আহত হয়েছে!!!
I don't have to prove anything to anyone.
I'm not perfect, not even close to it.।have made many mistake.I'M a Mad man. Everyone may not like me or I may not like everyone.
‪#‎Conclusion‬ : Whatever I post in my Blog  most of the time they are meaningless.....
(আর ভাষার কথা কি বলব! সেটা এতই অশ্রাব্য যে , রবিঠাকুর শুনলে হয়তো নোবেলই পাইতেন না-বাংলাভাষার উপর আগ্রহ হারায় ফেলতেন,মাইকেল মধুসূদন বিদেশেই  থাকতেন আর কাদের সিদ্দিকী সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বলতেন “এই ভাষার জন্যই কি আমরা যুদ্ধ করছি ”)

‪#‎Reason‬ : when I got nothing to do I post something weird........
‪#‎Benefit‬ : I love making people confused.........
‪#‎Confession‬ : I am truly a " বদের হাড্ডি " & I confess that.......

‪#‎origin_of_the_problem‬ : I belong to the species it can Be what you wants me to Be & I born in "কালযুগ " era.......

Thanks for accepting all my bullshit, immaturity & ফাতরামি ......... I owe you.


Perfectly imperfect

Perfection is boring. Either we don't know this, or we don't want to admit --but in the core of our core, we all love imperfections! It's sometimes hard for us to love characters without flaws. 'Perfect' or near-perfect people are self-sufficient, and so they don't need your help. But we, by nature, love those who depend on us. That's why we love children, elderly people, and pets. That's why super-intelligent people with pragmatic approach often look cunning and selfish to us. It's hard to retain your love for long for those who are too clever, too practical and calculative. They believe that they are the winners, but at the end of the day you know that such repulsive characters don't deserve any place in anyone's heart ! যতো ফুল ততো ভুল, কন্টক জাগে, মাটির পৃথীবিটা তাই এতো ভালো লাগে। Thats where the term comes: Gorgeously flawed and humane.

Pain is good; extreme pain is extremely good

Don’t fear pain, without it, you can’t experience happiness. “You have to die a few times before you can really live.” Pain, sadness, anger, frustration, anxiety – negative feelings like that can be miserable and even downright painful sometimes. But you can’t fully appreciate the good emotions that life has to offer without experiencing the hurtful ones. So when you think you’ve hit rock bottom, remember it can only go up from there, and the pain you’re experiencing in the moment will only make the happiness taste so much sweeter later on.

Stigmata

গার্ল ফ্রেন্ড বয় ফ্রেন্ড প্রজাতির ঝগড়ার একটা কমন টপিক- ‘ তোমাকে ২ বার ফোন দিসি একবারো ফোন ধরলা না কেনো?’ সামান্য ফোন না ধরার শোকে পাথর হয়ে অনেক বয়ফ্রেন্ড প্রজাতি আবার হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়... ওয়াইফ প্রজাতি গাল ফুলিয়ে নাওয়া খাওয়া বন্ধ করে বসে থাকে কারন ১৯৭৪ সনের ৪ঠা জানুয়ারি হাসবেন্ড প্রজাতি নাকি একবার তার কল রিসিভ করেন নাই! আহ! ফোন রিসিভ না করার কি মর্ম যাতনা!! কি গভীর আফসোস...

 I know you really feel like a shit when someone closer ignores your call. You feel sad, disappointed, and gloomy! But have you ever thought…………………??
Everyday your Creator calls you 5 times?? Did you really pay attention to that? How many times you have responded to your Almighty’s call?? For some of us it may be never!
But still HE is calling you! Everyday!! 5 times!!! Though you didn’t response but your Merciful Creator doesn’t stop your supply of food, source of income or lower your social status or curse upon your physical beauty ! Rather HE is ready to forgive you the moment you are prepared to repent.

Brothers & Sisters... It’s never too late to ask forgiveness and fall back to ISLAM. Surely, Your Creator loves you more than your so called boy friend or girl friend do.

Brand New Ancient

দেশী ভুতের নামের বানানে চন্দ্রবিন্দু থাকা বাঞ্ছনীয়! চন্দ্রবিন্দুহীন ভূত চামার চামার দেখায়... মানুষের ক্ষেত্রেও ব্যাপারটি সমান প্রযোজ্য। আমার পছন্দের মানুষ গুলোর নামের বানানে চন্দবিন্দু আছে। চন্দ্রবিন্দুহীন মানুষগুলো ক্যামন যেন ঊন মানুষ গোত্রীয় হয়! অসম্পূর্ণ। তাদের স্বপ্নগুলোও ক্যামন যেন, বিচ্ছিন্ন দ্বীপে মন খারাপ করে একা বসে থাকে। আকাশ অন্ধকার করা বর্ষায়ও তাদের কিছু যায় আসে না। বুড়ো চিল কানা মাছি খেলার নাম করে স্বপ্নগুলোর কান নিয়ে উড়ে গেছে সেই কবে । চন্দ্রবিন্দুহীন স্বপ্নগুলোও আবার ডায়বেটিস আক্রান্ত। ইচ্ছে থাকলেও ঝুম বৃষ্টিতে কড়া চিনি দেওয়া চায়ের কাপে টোস্ট কিংবা মিল্ক বিস্কুট চুবিয়ে তারা খেতে পারে না। ভোর ৬ টায় অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বপ্নগুলোকে কেডস পড়ে রমনায় বুড়ো মানুষ গুলোর সাথে দৌড়াতে হয়। ছুটির সকালে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার ফাঁকে জানালা গলে সকালের নরম রোদ ঘাড়ের উপর আছড়ে পড়লে ক্যামন লাগে তা তারা জানে না।। বলি কি, চন্দ্রবিন্দুর জয় হোক! চন্দ্রবিন্দুওয়ালা মানুষ গুলো সুখী হোক...

আলোকিত পরিবার

কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত বছরের শেষ আলোচনা সভায় আলোচ্যসূচী ছিলো, "আলোকিত পরিবার" সেখানে বলা হয়, বাবা মা দের সবচেয়ে বড় ভুল এটাই...